বিবর্তন ডেস্ক (বি. স.) ● মৌলভীবাজারে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন আরও ৩৫ জন। এতে করে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৭ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ২৭৭ জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে মৌলভীবাজার সদরে ১২ জন, রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ৭ জন, জুড়ীতে ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন ও বড়লেখা উপজেলায় ৩ জন রয়েছেন। ১ ও ২ জুলাই সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফল এটি।





Users Today : 19
Views Today : 22
Total views : 185258
