বিভাগীয় সম্পাদক ● মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন প্রাণহানী হারিয়েছে। এর মধ্যে ২২ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ২৩ জুলাই বুধবার রাতে এই হালনাগাদ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্তের পর তাদের পরিবার ও আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬ জনের মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং অজ্ঞাত ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এসব মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।





Users Today : 24
Views Today : 30
Total views : 184514
