বিভাগীয় সম্পাদক ● বাংলাদেশে শঙ্কাময় করোনা পরিস্থিতি ও টিকা সংকটকালে কোভ্যাক্সের আওতায় ২৫ লাখ মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে দুটি ফ্লাইটে টিকা পাঠানো হবে এবং প্রথম ফ্লাইটটি আজকে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আজ ২ জুলাই শুক্রবার রাতে এই টিকা এসে পৌঁছানোর কথা আছে। সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বুধবার বলেন, ‘জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে আসছে ২৫ লাখ টিকা।’ পররাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে। চীনের সিলভার মেট্রিকের বিষয়ে তিনি বলেন, ‘খুব দ্রুত এ টিকাও চলে আসবে।’





Users Today : 25
Views Today : 25
Total views : 182384
