• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

মংলা বন্দর ও কাস্টমস অনিয়মে ও হয়রানিতে বিমুখ হচ্ছেন আমদানিকারকরা

Admin by Admin
অক্টোবর ১৭, ২০১৭
in Uncategorized
0 0
0
মংলা বন্দর ও কাস্টমস অনিয়মে ও হয়রানিতে বিমুখ হচ্ছেন আমদানিকারকরা
0
SHARES
109
VIEWS
Share on FacebookShare on Twitter

কাস্টমসের নানা অনিয়ম ও হয়রানির কারণে মংলা বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঝামেলা এড়াতে আমদানিকারকরা চট্টগ্রাম বন্দরমুখী হচ্ছেন। ফলে মংলা দিয়ে আমদানি কমে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি বছর গড়ে প্রায় ১৫ লাখ টিইইউ (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার পণ্য আমদানি হলেও মংলা বন্দরে এ সংখ্যা ৫০ হাজারেরও কম। প্রতি বছরই বন্দরটি দিয়ে আমদানি ধারাবাহিকভাবে কমছে।
২০১৩-১৪ অর্থবছরে মংলা বন্দর দিয়ে ৪৩ হাজার ৭ টিইইউ পণ্যভর্তি কনটেইনার আমদানি করা হয়। ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে কনটেইনার আমদানি হয় যথাক্রমে ৪২ হাজার ১৩৭, ৪১ হাজার ৯৫৩ ও ২৬ হাজার ৯৫২ টিইইউ। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে মাত্র ৭ হাজার ৪৮৯ টিইইউ কনটেইনার পণ্য আমদানি হয়েছে। আমদানির এ পতনের পেছনে কাস্টমসের অনিয়ম ও হয়রানিকেই মূল কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে কাস্টমস কর্মকর্তারা বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ীই কেবল তাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন।
মংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরের চেয়ে মংলায় পণ্য খালাসকরণে চার্জ বেশি। এ কারণে অনেক আমদানিকারকই বন্দরটি ব্যবহারে অনীহা প্রকাশ করছেন। এছাড়া আমদানিকৃত প্রতিটি পণ্যের শতভাগ কায়িক পরীক্ষায় অনেক সময় লেগে যায়। এতে পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যায়। এছাড়া যে ওয়েব্রিজে কনটেইনারের ওজন মাপা হয়, সেখানেও সঠিক মান পাওয়া যায় না। মোটকথা, সবখানেই ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।
মংলা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটো বলেন, আমদানিকৃত পণ্য পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতিটি কনটেইনারের সব মালামাল ইয়ার্ডে বের করে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়। এরপর সেগুলো কনটেইনারে ভরা হলেও পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার নামে একাধিকবার বের করা হয়। এভাবে বারবার বের করার কারণে পণ্যের মান খারাপ হয়। এছাড়া এতে ব্যবসায়ীদের খরচও বেড়ে যায়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, বাল্ক পণ্য আমদানিতে সামান্য কমবেশি হতেই পারে। এক্ষেত্রে মোট পণ্যে ৫ শতাংশ কমবেশি হওয়ার আন্তর্জাতিক নিয়ম রয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত পণ্যের ওপর ১০-২০ শতাংশ জরিমানা দিয়ে পণ্য খালাসের বিধান রয়েছে। কিন্তু মংলা কাস্টমসে ১০০-২০০ শতাংশ জরিমানা আদায় করা হচ্ছে। একই দেশের দুই বন্দরে তো আর দুই নীতি থাকতে পারে না। এভাবে চলা সম্ভব নয়।
বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, বর্তমানে দেশে আমদানিকৃত প্রায় ৭০ শতাংশ গাড়িই মংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে। দেখা গেছে, কাস্টমস থেকে পণ্য ছাড়করণের আগে প্রায়ই বন্দর থেকে আমদানিকৃত গাড়ির বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যায়। এ ধরনের অনিয়মের কারণে মংলা বন্দর দিয়ে কনটেইনারভর্তি পণ্য আমদানি আগের কয়েক বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে।
পাট রফতানিকারক সাইফুল ইসলাম পিয়াস জানান, চট্টগ্রাম বন্দরে ৩০ ফুট ড্রাফটের জাহাজ পণ্য খালাস করতে যে খরচ হয়, মংলা বন্দরে তার চেয়ে ১ লাখ টাকা বেশি লাগে। চট্টগ্রাম কাস্টমস থেকে ব্যবসায়ীরা যে ফ্যাসিলিটি পান, তার বিন্দুমাত্র পাচ্ছেন না মংলা বন্দর ব্যবহারকারীরা।
শিপিং এজেন্ট মো. বদিউজ্জামান টিটু বলেন, বন্দরের আমদানি-রফতানিকারকরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন না। এ কারণে তারা চট্টগ্রাম বন্দরমুখী হচ্ছেন। সংকট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক বলেন, মংলা বন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ কর ছাড় দেয়া হলে আমদানিকারকরা এটি ব্যবহারে উৎসাহী হবেন। ফলে বন্দরের আমদানি বেড়ে যাবে। মংলা বন্দরের কার্যক্রমে গতি আসবে।
ব্যবসায়ীদের অভিযোগ সম্পর্কে মংলা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার এনামুল হক বলেন, সংশ্লিষ্ট নিয়মনীতি ও রাজ¯^ নীতিমালা অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও রাজ¯^ আদায় করা হয়। ঘোষণাবহির্ভূত ও অতিরিক্ত পণ্য আমদানি করলে নির্দিষ্ট জরিমানা আদায় করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের নজরদারি বেড়ে যাওয়ায় অসৎ ব্যবসায়ীরা অবৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের কেউ কেউ হয়তো মংলা বন্দর দিয়ে পণ্য আমদানি থেকে বিরত রয়েছে। এ কারণে কনটেইনার আমদানির পরিমাণ কিছুটা কমে যেতে পারে। নিয়মের বাইরে গিয়ে কাস্টমসের হয়রানি ও অনিয়ম করার কোনো সুযোগ নেই। যেসব ব্যবসায়ী অবৈধ সুযোগ-সুবিধা নিতে পারছেন না, তারাই মিথ্যাচার করছেন।
কাস্টম হাউজের কমিশনার মারগূব আহমেদ বলেন, মংলা বন্দরে কনটেইনারে করে আমদানিকৃত পণ্য পরীক্ষণের জন্য সংযোজন করা হচ্ছে একটি কনটেইনার স্ক্যানিং মেশিন। এরই মধ্যে মেশিনটি বন্দরের জেটিতে স্থাপন করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এটি চালু হলে সেবার মান আরো উন্নত হবে।

 

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

Previous Post

রোহিঙ্গা ইস্যুতে পিণাকের উস্মা ও কূটনীতির ভাষা

Next Post

বর্গাচাষিদের ৩০ কোটি টাকার ঋণ মওকুফের উদ্যোগ

Admin

Admin

Next Post
বর্গাচাষিদের ৩০ কোটি টাকার ঋণ মওকুফের উদ্যোগ

বর্গাচাষিদের ৩০ কোটি টাকার ঋণ মওকুফের উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 3 1
Users Today : 159
Views Today : 202
Total views : 182050
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In