সময়ের বিবর্তন (বি. স.) ● তাবলিগের প্রধান কেন্দ্র দিল্লির নিজামউদ্দিন এলাকার মারকাজে অংশ নেওয়া ৮২ জন বাংলাদেশিকে জামিন দিয়েছেন ভারতের একটি আদালত। ভিসার শর্তের অপব্যবহার করার পাশাপাশি করোনাভাইরাসের সময়ে সরকারের ঘোষিত নীতিমালা অগ্রাহ্য করে সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। খবর পিটিআই।
দিল্লির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর ৮২ জন বাংলাদেশির জামিন মঞ্জুর করেছেন। এই বাংলাদেশিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে তোলা হয়।
তাবলিগ জামাত সদস্যদের পক্ষে আইনজীবী অসীমা মান্দলা ও মন্দাকিনি সিং জানিয়েছেন, তাদের মক্কেলরা দণ্ড কমানোর জন্য আজ শনিবার আদালতে আবেদন করবেন।
কূটনৈতিক সূত্রে জানা যায়, দিল্লির মারকাজে মার্চ মাসের সমাবেশে উপস্থিত মালয়েশিয়ার ১২২ জন তাবলিগ জামাত সদস্যকে গত বুধবার জামিন দেওয়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, মারকাজে অংশ নেওয়া সবার বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাই তাদের কালো তালিকাভুক্ত করে বেশ কয়েক বছরের জন্য আর ভারতীয় ভিসা দেওয়া হবে না।





Users Today : 33
Views Today : 36
Total views : 185183
