• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা

Admin by Admin
জুন ১৩, ২০২৪
in খবর, প্রচ্ছদ
0 0
0
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ ব্যাংক। ১১ জুন সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন না।
তবে নিজ ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা হজে যেতে পারবেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও বিদেশ যেতে পারবেন।
এছাড়া ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে যেতে পারবেন। বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখায় কর্মরত কর্মকর্তারা বিদেশে তাদের প্রধান কার্যালয়ে যেতে পারবেন।
বিদেশি ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভায় অংশগ্রহণসহ দাফতরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন সভায় অংশ নিতে ব্যাংকাররা বিদেশ যেতে পারবেন। বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণ করতে বিদেশ যেতে পারবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্রমণ বিষয়ে প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
এর আগে ২০২২ সালে ১৬ নম্বর সার্কুলার জারির মাধ্যমে ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর কিছু দিন পর অবশ্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। দীর্ঘ দুই বছর পর আবারও বিদেশযাত্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা এলো। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের অনুমতি ছাড়া ‘ব্যক্তিগত’ খরচেও তারা বিদেশে যেতে পারবেন না বলে তখনকার সার্কুলারে উল্লেখ করা হয়েছিল।
রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাস পণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, ডলার বাঁচাতে বাংলাদেশ ব্যাংক এমন সময় এই সার্কুলার জারি করলো, এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে যান ৩০টি ব্যাংকের এমডিসহ মোট ৪৫ জন কর্মকর্তা।

Previous Post

১ জুলাই থেকে ‘ট্র্যাকিং ডিভাইস’ ছাড়া তেল পাবে না ট্যাংক-লরি

Next Post

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

Admin

Admin

Next Post
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 9 1
Users Today : 45
Views Today : 50
Total views : 175494
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In