• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর আরোপের প্রতিবাদে মানববন্ধন

Admin by Admin
জুন ৮, ২০২১
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর আরোপের প্রতিবাদে মানববন্ধন
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর আরোপের প্রতিবাদে মানববন্ধন

বিভাগীয় সম্পাদক ● ২০২১-২০২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘নো ট্যাক্স অন এডুকেশন’। আজ ৮ জুন মঙ্গলবার বিকাল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন প্রাইম এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী আহমেদ হোসাইন।
মানববন্ধনে তামিম আহমেদ বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর আরোপ অনৈতিক। সরকার উচ্চশিক্ষায় অংশ গ্রহণে সবার সমান সুযোগ দিতে ব্যর্থ হওয়ায় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কী আমাদের অপরাধ? এখানে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার থেকে পড়তে আসে। এ জায়গায় কর আরোপ করা হলে তা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে বর্তাবে।’
সজীব মিয়া বলেন, ‘প্রস্তাবিত এ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর যে কর আরোপ করা হয়েছে সেটা প্রত্যাহারের জন্য আন্দোলনের বিকল্প নেই। এ করোনাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মানসিক অবস্থা বিবেচনা করে মানবিকতার খাতিরে প্রণোদনা দেওয়ার কথা, সেখানে অনলাইন ক্লাস করিয়ে রীতিমতো টাকা আদায় করা হয়েছে। তারপর আবার কর আরোপ। তাহলে আমরা যাবো কোথায়? আমরা পরিবারের টাকা খরচ করে শিক্ষাকে পণ্যের মতো কিনে নিচ্ছি, কিন্তু বাজারে চাকরি নেই। এই যদি হয় দশা! তাহলে আমরা যাবো কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া কি অন্যায়? অবিলম্বে প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর বাতিল করার আহ্বান জানাচ্ছি।’
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত ফারিন বিজেতা বলেন, ‘বাজেট মূলত নিজেদের ঘাটতি পূরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করা হয়েছে। সরকারের অনেক ঘাটতি রয়েছে। অনেক ঋণ রয়েছে। তাই ব্যবসায়ীদের কাছে টেনে নিয়ে সাধারণ মানুষ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ঝাপিয়ে পড়েছে। নিজেদের ঘাটতি মেটাতে এ কর চাপিয়ে দেওয়া হয়েছে।’
এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালশের শিক্ষার্থী তামজিদ হায়দার আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমন্ডির শংকরে এবং শুক্রবার বেলা ৩টায় রামপুরার ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।
মানববন্ধন শেষে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে সাকুরা পয়েন্ট হয়ে আবার শাহবাগ এসে শেষ করেন শিক্ষার্থীরা। মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীরা ভ্যাট আরোপরে প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

Previous Post

দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

শনাক্ত ঊর্ধ্বগামীতা অব্যাহত

Admin

Admin

Next Post
২৪ ঘণ্টায় মৃত্যু  ৪০, শনাক্ত এক হাজার ১৪০

শনাক্ত ঊর্ধ্বগামীতা অব্যাহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 9 4
Users Today : 27
Views Today : 29
Total views : 180728
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In