বীরগঞ্জে মাদক ব্যবসায়ীর ২ বছর কারাদ-
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মো. আনোয়ার হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ২ বছর সশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন এ রায় প্রদান করেন।
দ-প্রাপ্ত আনোয়ার উপজেলার সাতোর ইউয়িনের চৌপুকুরিয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার উপপরিদর্শক মো. মামুনুর রশিদ মামুন জানান, মঙ্গলবার রাতে পৌর শহরের তাজমহল সিনেমা হল মোড়ে প্রকাশ্যে গাজা বিক্রয়ের সময় উপজেলার সাতোর ইউয়িনের চৌপুকুরিয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে বুধবার তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক ২ বছরের সশ্রম কারাদ- রায় প্রদান করেন।
এ বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, রায়ের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



Users Today : 19
Views Today : 22
Total views : 185258
