করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। সকালে গত দুই দিনের তুলনায় ঢাকার শ্যামলী, কলাবাগান, পান্থপথ, ধানমন্ডি, বাংলামোটর, ফার্মগেট, খিলগাঁও, মগবাজার এলাকায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি কিছুটা বেশি চোখে পড়েছে। কারওয়ান বাজারে ও হাতিরপুল বাজারে মানুষের উপস্থিতি ছিল বেশি।
খিলগাঁও, বাংলামোটর, সার্ক ফোয়ারাসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়েছে। রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রধান সড়কের তুলনায় রাজধানীর অলিগলিতে মানুষের জটলা কিছুটা বেশি চোখে পড়েছে।
করোনার সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ৩২০ জনকে। এর আগের দিন আটক করা হয় ৫৫০ জনকে।





Users Today : 3
Views Today : 3
Total views : 184802
