আজ মঙ্গলবার থেকে ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এই বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচন কমিশনের শিডিউল মেনে আজ থেকে সংসদীয় আসনগুলোতে টহল দেবেন বিজিবি সদস্যরা। ভোটকে কেন্দ্র করে সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে কাজ করবেন বিজিবি সদস্যরা। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।




Users Today : 67
Views Today : 72
Total views : 182623
