রাজধানীর মগবাজার রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। দুই দফায় দুটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ওই ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পরও ট্রাকটি সচল করা সম্ভব হয়নি। পরে চালক লাইনের ওপর রেখেই ট্রাক থেকে নেমে যান। ওই সময় সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে আসে। এর পরপরই কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।





Users Today : 160
Views Today : 204
Total views : 182052
