• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, মে ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বাস-লঞ্চ ও ট্রেন চলাচল শুরু

বাস-লঞ্চ ও ট্রেন চলাচল শুরু

Admin by Admin
জুলাই ১৫, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
বাস-লঞ্চ ও ট্রেন চলাচল শুরু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদের আগে বিধিনিষেধের শেষ দিন ছিল গতকাল বুধবার। কিন্তু শেষ দিন ঢাকার রাস্তা থেকে বিদায় নিয়েছিল বিধিনিষেধ। বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলেছে। এদিকে গতকাল গভীর রাত থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। অনলাইনে ট্রেনের বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। আজ বৃহস্পতিবার ভোর থেকে দেশের বিভিন্ন রুটে শুরু হয় ট্রেন চলাচল।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

করোনা ভাইরাসের ডেলটা ধরনের ভয়াবহ সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় গত ১ জুলাই সারা দেশে শুরু হয় কঠোর বিধিনিষেধ। ঈদ সামনে রেখে সেই বিধিনিষেধ আপাতত তুলে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল থাকবে। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের কঠোর বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে।

রাতেই ছেড়েছে দূরপাল্লার বাস

কঠোর বিধিনিষেধ শিথিল করায় আজ সকাল ৬টা থেকে দেশে চলবে গণপরিবহন। তবে বুধবার রাত থেকেই দূরপাল্লার বাস চলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ হাবিব গতকাল বলেন, ‘আজ রাত থেকেই বাস ছাড়া হবে। তবে কত জন যাত্রী নিয়ে বাস ছাড়বে, সেটা এখনো ঠিক হয়নি।’ মহাখালীতে গিয়ে দেখা যায়, ঢাকা-কিশোরগঞ্জ রুটে অনন্যা পরিবহনসহ উত্তরবঙ্গ রুটে একতা, এনা ও সাদিকা পরিবহানের বাসগুলোতে স্বাস্থ্যবিধির সব শর্ত নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনন্যার ব্যবস্থাপনা পরিচালক কামরান রশীদ তুহিন জানান, এক আসন ফাঁকা রেখেই চালানো হবে বাস।

মধ্যরাত থেকে চলছে লঞ্চ

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। গতকাল দুপুরে রাজধানীর সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে তিনি এ-কথা বলেন।

Previous Post

রোগী দ্রুত বাড়ছে চট্টগ্রাম বরিশাল ও সিলেটে

Next Post

আট মাস পড়ে আছে আইসিইউ

Admin

Admin

Next Post
আট মাস পড়ে আছে আইসিইউ

আট মাস পড়ে আছে আইসিইউ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 1 9 2
Users Today : 38
Views Today : 48
Total views : 177933
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In