• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বাবুল আক্তার এবার স্ত্রী হত্যার প্রধান আসামি

Admin by Admin
মে ১২, ২০২১
in প্রচ্ছদ, বিশেষ খবর
0 0
0
বাবুল আক্তার এবার স্ত্রী হত্যার প্রধান আসামি
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি হচ্ছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার । শ্বশুর মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় তাকে প্রধান আসামি করা হচ্ছে। বাবুল আক্তার বর্তমানে চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে রয়েছে। আজ ১২ মে বুধবার বেলা ১১টার দিকে ঢাকায় পিবিআই সদর দফতরে বাহিনীর প্রধান বনজ কুমার গণমাধ্যমকে এই তথ্য জানান।
বনজ কুমার বলেন, ‘বাবুল আক্তারের করা মিতু হত্যার মামলাটি তদন্ত করতে গিয়ে আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছে। সেগুলোর সমাধান খুঁজতে গিয়ে মামলা অন্যদিকে মোড় নিয়েছে। তাই বাবুল আক্তারের মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এই ঘটনায় মিতুর বাবা একটি মামলা করবেন, সেই মামলায় প্রধান আসামি হবেন বাবুল আক্তার। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘বাবুল আক্তার খ্যাতিমান পুলিশ অফিসার ছিলেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এই হত্যা মামলাটি নিষ্পত্তি হয়নি। এই মামলাটি আমরা তদন্ত করছি। মহামান্য হাইকোর্টেও এই মামলা নিয়ে কথাবার্তা হয়েছে। তখন এই মামলাটি চাঞ্চল্য সৃষ্টি করে। সেই সময় মামলার বাদী হয়েছিলেন, মাহমুদা খানমের স্বামী বাবুল আক্তার। সেই মামলায় দুজন আসামি আনোয়ার ও ওয়াসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে বাবুল আক্তারের কোনও সম্পৃক্ততা আসেনি। দেড় বছর ধরে কোভিড-১৯-এর কারণে তদন্তে কিছুটা বিলম্ব হয়। মামলাটি নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে, দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। তাই মামলাটি নিষ্পত্তি করতে কিছু প্রশ্ন আমাদের সামনে আসে। সেই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে মামলাটি অন্যদিকে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।’
বাবুল আক্তারকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘বাবুল আক্তার মামলার বাদী। বাদীকে ইচ্ছা করলেই গ্রেফতার করা যায় না। বিষয়টি মামলাটির ভালোমন্দের সঙ্গে জড়িত। তার অনেক কথা বলার আছে। ভিকটিম পরিবারের পক্ষে তিনিই দৌড়াদৌড়ি করেছেন। যদি বাবুল আক্তারকে গ্রেফতার করতে হয়। তাহলে বাবুল আক্তারের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে। বাবুল আক্তারের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ প্রস্তুত করেছে। সেটি নিয়ে তারা আদালতে গেছেন। চূড়ান্ত প্রতিবেদন যখন আদালত গ্রহণ করবেন তখন আরেকটি হত্যা মামলা হবে। সেই মামলাটি আজই (বুধবার) হবে। এই মামলাটি দুজন করতে পারেন। মিতুর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ একজন এবং তার বাবা। মিতুর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ তার স্বামী যেহেতু পারবেন না, তাই তার বাবা মোশাররফ হোসেন মামলার বাদী হবেন। মোশাররফ হোসেন পিবিআইতে এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছিল। আমাদের মনে হয়েছে, তার চট্টগ্রামে যাওয়া উচিত। তাই তিনি চট্টগ্রামে গেছেন। পিবিআই তাকে চট্টগ্রামে নিয়ে গেছে। বাবুল আক্তারের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মোশাররফ হোসেন একটি মামলা করবেন। সেই মামলায় এক নম্বর আসামি হবেন বাবুল আক্তার। যখনই মামলাটি দায়ের করা হবে, তখনই তিনি গ্রেফতার হবেন। বাবুল আক্তার এতক্ষণ বাদী হিসেবে পুলিশের কাছে ছিলেন।’
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। পদোন্নতি পেয়ে পুলিশ সদরদফতরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল আক্তার। তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই। এরপর তিনি চাকরি থেকে অব্যাহতি নেন।

Previous Post

করোনার ভারতীয় ধরন আসলে কী?

Next Post

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০, শনাক্ত এক হাজার ১৪০

Admin

Admin

Next Post
২৪ ঘণ্টায় মৃত্যু  ৪০, শনাক্ত এক হাজার ১৪০

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০, শনাক্ত এক হাজার ১৪০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 0 9
Users Today : 9
Views Today : 9
Total views : 180743
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In