• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ৮৭৯ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ৮৭৯ জনের করোনা শনাক্ত

Admin by Admin
জুলাই ১৩, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ৮৭৯ জনের করোনা শনাক্ত
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা আরও বেড়েছে। এটি এক দিনে সংক্রমণের এযাবৎকালের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল বিভাগে করোনার প্রথম ঢেউ শুরু হয় গত বছরের ৯ এপ্রিল। প্রথম ঢেউয়ের সময় বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল গত বছরের জুনে, ২৪৩। এবার মে মাসে দ্বিতীয় ঢেউ শুরুর পর ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর ১১ জুলাই তা ৭১০ এবং গত ২৪ ঘণ্টায় তা ৮৭৯ জনে পৌঁছাল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় ও বাকি ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা যান ১১ জন। আর পজিটিভ ৪ জনের মধ্যে দুজন করে মারা যান বরিশাল ও ঝালকাঠি জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ৪৫ দশমিক ৪৫ শতাংশ।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড সূত্র জানায়, এই হাসপাতালের ৩০০ শয্যার বিপরীতে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩১১ জন রোগী ভর্তি ছিলেন। আর আইসিইউ ইউনিটের ২২টি শয্যার সব কটিতেই রোগী আছে। আরও বেশ কয়েকজন মুমূর্ষু রোগী আইসিইউর জন্য অপেক্ষমাণ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, পরিস্থিতি কমেই ভয়াবহ হচ্ছে। শের-ই-বাংলা হাসপাতালের করোনা ওয়ার্ডের ৩০০ শয্যা পরিপূর্ণ হয়ে যাওয়ায় গতকাল সোমবার থেকে বরিশাল সদর হাসপাতালে ২২ শয্যার একটি করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। এটি ৫০ শয্যায় উন্নীত করার প্রস্তাব আছে। পরিস্থিতি সামাল দিতে হলে এর বিকল্প নেই। তিনি বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।

Tags: potrikapotrika BDPotrika somoyer bibortan BDsomoyer bibortansomoyerbibortansomoyerbibortan potrika
Previous Post

এক নজরে দেখে নিন লকডাউন সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন

Next Post

পোশাক কারখানাও ২৩ জুলাই থেকে বন্ধ

Admin

Admin

Next Post
পোশাক কারখানাও ২৩ জুলাই থেকে  বন্ধ

পোশাক কারখানাও ২৩ জুলাই থেকে বন্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 0 0 8
Users Today : 7
Views Today : 9
Total views : 175513
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In