বিভাগীয় সম্পাদক ● বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনায় এবং ১৫ জন এর উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.২৫ শতাংশ। শনিবার (৭ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ৭ আগস্ট শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের করোনা শনাক্ত হয়।
হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। তাদের মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। একই সময়ে ৩৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় হাজার ৬১৭ রোগী। তাদের মধ্যে দুই হাজার ৪৯ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পজিটিভ এক হাজার ৬২৩ জন। মোট এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৩৯ জন।





Users Today : 30
Views Today : 32
Total views : 180731
