রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।





Users Today : 6
Views Today : 6
Total views : 184605
