বটিয়াঘাটা সংবাদদাতা
‘‘উচ্চ মাধ্যমিক পাশ তারপর, বাস্তবতার প্রেক্ষিতে সম্ভব্য শিক্ষা ও কর্মজীবন গঠন’’ শীর্ষক এক সেমিনার গত ২৯ আগস্ট মঙ্গল বার সকাল ১১টায খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গরিয়ার ডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয়ের মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান বুলু রায় গাঙ্গিলী সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ,এম, নূরুজ্জামান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার এ,এম,কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন খেদমত ট্রাস্টের সভাপতি ও ব্রিমেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিভ‚তি রায়, উপজেলা কৃষি স¤প্রাসরণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ও কলেজ অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেদমত ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ। অতিথিবৃন্দ আয়োজনের ভ‚য়সী প্রশংসা করেন এ আয়োজনকে মহতি উদ্যোগ বলে আয়োজকদের ধন্যবাদ জানান। উল্লেখ্য গত ২৮ আগস্ট খেদমত ট্রাস্ট খলসিবুনিয়া জিপিবি মাধ্যমিক বিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করে যার আলোচনার বিষয়বস্তু ছিল ‘‘কম্পিউটার শেখার বাস্তবতা ও ব্যবহার বিধি’’।





Users Today : 190
Views Today : 236
Total views : 182084
