• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বঙ্গবন্ধুর তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার: পররাষ্ট্রমন্ত্রী

Admin by Admin
আগস্ট ১৫, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
বঙ্গবন্ধুর তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার: পররাষ্ট্রমন্ত্রী
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনির মধ্যে এ এম রাশেদ চৌধুরী ও এস এইচ এম বি নূর চৌধুরী ছাড়া বাকি তিনজনের অবস্থানের ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেই। এই তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।

RelatedPosts

সাঁওতাল কিশোরীর রহস্যজনক মৃত্যু—সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মতামত ○ যুবসমাজের অবক্ষয় ও মূল্যবোধের সংকট―ধর্ম, মানবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ ● জেমস আব্দুর রহিম রানা

‌মতামত ● আদিবাসীদের প্রাণের কথাগুলো শোনার কি কেউ নেই! ○ মিথুশিলাক মুরমু

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আব্দুল মোমেন।

রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে নানামুখী চেষ্টা করছে সরকার। এ বিষয়ে বাংলাদেশের কূটনীতিকেরা আশাবাদী। কানাডায় আশ্রয় নেওয়া নূর চৌধুরীর বিষয়ে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সেখানে জনমত গঠনের চেষ্টা চলছে।

পলাতক অপর তিন খুনি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিনের বর্তমান অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল মোমেন। পুষ্পস্তবক অর্পণের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

পরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিব জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রণালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন।

আব্দুল মোমেন বলেন, ‘কানাডার বিশেষ আইন আছে যে তারা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেয় না। আমরা অনুরোধ করব, নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে। আর রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে। তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।’

জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদা জিয়া সরকারে থাকাকালে বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন আব্দুল মোমেন। তিনি বলেন, ‘তাদের খুনি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এত দিন পর মামলাটি হাতে নিয়েছি। আমি দেশবাসীকে বলব, আপনারা এত দিন খুনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি কেন?

প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন , ‘খুনিরা যেখানে অবস্থান করছেন, তাঁদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করুন। সেসব দেশের সরকার জানুক, সেখানে খুনি আছেন। তাহলে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ তৈরি হবে।’

Previous Post

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নারী-শিশুসহ নিহত ৭

Next Post

আফগান প্রেসিডেন্ট দেশ ছাড়লেন

Admin

Admin

Next Post
আফগান প্রেসিডেন্ট দেশ ছাড়লেন

আফগান প্রেসিডেন্ট দেশ ছাড়লেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 3 5 4 6
Users Today : 26
Views Today : 36
Total views : 186568
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In