• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বই উৎসব আজ

বই উৎসব আজ

Admin by Admin
জানুয়ারি ১, ২০২৩
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
বই উৎসব আজ
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিভাগীয় সম্পাদক ● প্রতিকূল পরিস্থিতি ও বিভিন্ন সংকটের মধ্যে সরকারের বিনামূল্যের পাঠ্যবই সরবরাহ ও প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা ছিল অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে। তবে সব সংকট কাটিয়ে অবশেষে আড়ম্বরপূর্ণভাবে সারা দেশে বছরের প্রথম দিন আজ ১ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে পাঠ্যবই উৎসব। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে শুরু হবে উৎসব আয়োজন।
কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক পর্যায়ের বই উৎসবের উদ্বোধন করা হবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে। উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
গতকাল ৩১ ডিসেম্বর শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডলার ও সংকট দাম ঊর্ধ্বমুখী, ছাপা সরঞ্জামের বাড়তি মূল্য লোডশেডিং, গ্যাস সংকটের কারণে বই উৎসব নিয়ে অনিশ্চয়তার বিষয়টি আলোচনায় আসে। তবে এসব পাশ কাটিয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্যবই। দেশের সকল উপজেলায় বই পৌঁছে গেছে। পৌঁছে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।
এ প্রসঙ্গে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, ‘বই নিয়ে কোনো সংকট নেই। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি বই প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে। কোনো উপজেলা বই পেতে বাকি নেই। যেখানে ১০০ সেট বই যাওয়ার কথা সেখানে হয়তো ৮০ থেকে ৮২ সেট বই গেছে। প্রাথমিকে এই মুহূর্তে ৮০ শতাংশের কম আছে। তবে ৩০ ডিসেম্বর শুক্রবার যে পরিমাণ বই গেছে তাতে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ৩১ ডিসেম্বর শনিবারের মধ্যে ৯০ শতাংশ বই পৌঁছে যাবে।’
এনসিটিবি জানায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চার কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে সাড়ে ৩৪ কোটির বেশি পাঠ্যবই ছাপা হচ্ছে। এরমধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে দুই লাখ ১২ হাজার ১৭৭ কপি।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম নিশ্চিত করেন, ৩১ ডিসেম্বর শনিবারের মধ্যে বেশিরভাগ বই সরবরাহ করা হয়েছে গেছে। বাকি বই দ্রুত ছাপা হবে। বই উৎসব হবে আড়ম্বরপূর্ণভাবেই।
সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে এবং এ পর্যন্ত মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক বিতরণ করেছে।

Previous Post

সু চি’র আরও ৭ বছরের কারাদণ্ড

Next Post

শৈত্যপ্রবাহ আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়বে

Admin

Admin

Next Post
শৈত্যপ্রবাহ আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়বে

শৈত্যপ্রবাহ আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়বে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 0 3
Users Today : 131
Views Today : 169
Total views : 182017
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In