বিভাগীয় সম্পাদক ● ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তোমব্লেইন শহরে রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে। সংবাদ সূত্র: এনডিটিভি।
স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে বিমানটির পাইলট এবং ১০ জন স্কাইডাইভার রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ মার্ত-এ-মোজেল বিভাগের আওতাধীন ওই বিমানবন্দর এলাকার আশপাশের স্থানগুলো সাধারণ মানুষকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।





Users Today : 18
Views Today : 23
Total views : 182952
