• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘ফেসবুক লাইভ’ ছাত্রীর পরীক্ষা চলাকালে!

Admin by Admin
মার্চ ৩, ২০১৯
in শিক্ষা
0 0
0
‘ফেসবুক লাইভ’ ছাত্রীর পরীক্ষা চলাকালে!
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেন কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নেওয়া হয় পরীক্ষা। মোবাইল, ঘড়িসহ ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারেও থাকে নিষেধাজ্ঞা। কিন্তু এতকিছু নিয়ম উপেক্ষা করে এবার এক ছাত্রী পরীক্ষা দিতে দিতেই নিজের মোবাইলে ফেসবুক লাইভ করলেন।

শনিবার ভারতের পূর্ব বর্ধমানের কালনা কলেজ এ ঘটনা ঘটেছে।

RelatedPosts

আজ থেকে শিক্ষকদের কর্মবিরতি― প্রাথমিক-মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

এইচএসসির ফল প্রকাশ ১৬-১৮ অক্টোবর

ওই কলেজের তৃতীয় বর্ষের টেস্ট পরীক্ষা চলাকালে মোবাইলের পরদায় ভেসে উঠে উত্তরপত্র। দেখা যায়, আশপাশের বেঞ্চে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। তারই মাঝে এক ছাত্রীকে এভাবে ‘ফেসবুক লাইভ’ করতে দেখে চমকে উঠেন অনেকে। ‘ফেসবুক লাইভ’ দেখে বাইরের কোনো ব্যক্তি ফোন করে বিষয়টি জানানোর পর টনক নড়ে কলেজ কর্তৃপক্ষের।

অভিযুক্ত ছাত্রীর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। কীভাবে ওই ছাত্রী মোবাইল নিয়ে ঢুকলেন, কয়েক মিনিট ধরে ‘সোশ্যাল মিডিয়া’য় ভিডিও পাঠানো সত্ত্বেও কেন তা শিক্ষকের নজরে পড়ল না— সে প্রশ্ন উঠেছে।

এর প্রেক্ষিতে ওইদিনই (শনিবার) বিকেলে বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি। কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত জানান, ওই ছাত্রী মোবাইল লুকিয়ে পরীক্ষার হলে ঢুকেছিলেন। তিনি ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন। তবে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে না দেওয়ার সুপারিশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে পাস কোর্সের ‘অ্যাডুকেশন’ পরীক্ষা শুরু হয়। তার মিনিট পনেরো পরেই ওই ছাত্রী ‘ফেসবুক লাইভ’ শুরু করেন। তার বন্ধু-তালিকায় থাকা অনেকেই তাতে অবাক হয়ে যান। কেউ এ সব বন্ধ করে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন, কেউ লেখেন, ‘এটাই দেখার বাকি ছিল’। এরই মধ্যে কেউ কলেজে ফোন করে বিষয়টি জানান।

ঘটনা চাউর হতেই অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন টিএমসিপি সমর্থকেরা। তাদের বক্তব্য, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ঠেকাতে উচ্চ মাধ্যমিকে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। কলেজের পরীক্ষায় নজরদারির অভাব থাকবে কেন, প্রশ্ন তোলেন তারা।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুরজিৎ বিশ্বাস বলেন, ‘ওই ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা না হলে, ভবিষ্যতে এমন ঘটনা আরও হতে পারে।’

বিকেলে পরিচালন সমিতির বৈঠক ডাকেন অধ্যক্ষ। কালনা থানার এক প্রতিনিধিও যোগ দেন। ছাত্রীর মা কলেজে গিয়ে মেয়ের পক্ষ থেকে ক্ষমা চান।

ওই ছাত্রী পরে বলেন, ‘মজা করতে গিয়ে এমন করে ফেলেছি। আর এই ভুল করব না।’

Previous Post

পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি

Next Post

সবচেয়ে ‘বিপজ্জনক’ প্রেসিডেন্ট ট্রাম্প : স্যান্ডার্স

Admin

Admin

Next Post
সবচেয়ে ‘বিপজ্জনক’ প্রেসিডেন্ট ট্রাম্প : স্যান্ডার্স

সবচেয়ে ‘বিপজ্জনক’ প্রেসিডেন্ট ট্রাম্প : স্যান্ডার্স

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 0 3
Users Today : 131
Views Today : 169
Total views : 182017
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In