• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন হেফাজত আমির বাবুনগরী

Admin by Admin
এপ্রিল ২০, ২০২১
in প্রচ্ছদ, রাজনীতি
0 0
0
নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন হেফাজত আমির বাবুনগরী
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ইয়েমেনে হুথিদের হামলায় প্রাণহানি ৭৩

ইতহাস-ঐতিহ্য ● সাঁওতালদের দাশাই নাচের ইতিহাস ও ঐতিহ্য ○ মিথুশিলাক মুরমু

মতামত ● আদিবাসী জরিপে শুধু সংখ্যা নয়, উঠে আসুক অস্তিত্ব, পরিচয় ও অধিকারের প্রশ্ন ■মিথুশিলাক মুরমু

বিভাগীয় সম্পাদক ■ হেফাজতে ইসলাম বাংলাদেশের গ্রেপ্তার হওয়া নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। আমিরের প্রেসসচিব ইনামুল হাসান ফারুকী ভিডি বার্তাটি বিভিন্ন গণমাধ্যমে পাঠান।

ভিডিও বার্তায় বাবুনগরী হেফাজত সম্পর্কে গুজবে কান না দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংগঠনের নেতা–কর্মীদের ধৈর্য ধারণ করে সংঘাত ও ভাঙচুরে না জড়াতে বলেছেন।

বাবুনগরী বলেন, প্রশাসন রমজানে উলামায়ে কেরাম, তৌহিদি জনতাকে হয়রানি ও গ্রেপ্তার করছে। সারা রাত মানুষ বাইরে থাকছে। তারা ইফতার ও সাহ্‌রি কীভাবে করবে। হাটহাজারী মাদ্রাসার আশপাশের লোকজনও রাতে ঘরে থাকতে পারছে না। অথচ তারা কোনো আন্দোলনে ছিল না।

মিথ্যা মামলা, হয়রানি ও গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বাবুনগরী বলেন, হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, ইলিয়াস হামিদীকে মুক্তি দিন। ৯ বছর আগের মামলায় কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। এত দিন কোথায় ছিলেন আপনারা। ২০১৩ সালের মামলা ডাহা মিথ্যা।

নেতা–কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম জ্বালাও–পোড়াও বিশ্বাস করে না। এগুলো হারাম, নাজায়েজ। তিনি নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিপদে ধৈর্য ধারণ করুন। সংঘাতে যাবেন না। দোয়া করুন।

কোনো পার্টি কিংবা দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন হেফাজতে ইসলামের উদ্দশ্যে নয় উল্লেখ করে বাবুনগরী বলেন, কিছু কুচক্রী মহল নানা প্রকার গুজব রটাচ্ছে। গুজবের প্রতি কান না দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, হেফাজতের উদ্দেশ্য কোনো দলকে ক্ষমতায় বসানো নয়।

২৬ মার্চ হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না উল্লেখ করে বাবুনগরী বলেন, ওই দিন কোনো কমান্ড ছিল না। তিনি নিজেও হাটহাজারী ছিলেন না। ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের মারধর করেছে ক্যাডাররা। ভারত সরকার প্রধান মোদির আগমন ঘিরে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিছু বক্তা তাঁদের বক্তব্যে বলেছেন, হেফাজতে ইসলাম শান্তিপ্রিয়। শৃঙ্খলা চায়। সংঘাতে যেতে চায় না।

Previous Post

জীবন-জীবিকা এবং ঘরমুখী মানুষের জন্য ঈদের আগে লকডাউন শিথিল হবে—ওবায়দুল কাদের

Next Post

সোনারগাঁও থানার পূর্ববর্তী ওসিকে বাধ্যতামূলক অবসর

Admin

Admin

Next Post
সোনারগাঁও থানার পূর্ববর্তী ওসিকে বাধ্যতামূলক অবসর

সোনারগাঁও থানার পূর্ববর্তী ওসিকে বাধ্যতামূলক অবসর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 5 8 5 7
Users Today : 44
Views Today : 44
Total views : 189289
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In