• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

নেইমারের নৈপুণ্যে জয় দিয়ে কোপা শুরু ব্রাজিলের

নেইমারময় জয় দিয়েই কোপা শুরু ব্রাজিলের

Admin by Admin
জুন ১৪, ২০২১
in Uncategorized
0 0
0
নেইমারের নৈপুণ্যে জয় দিয়ে কোপা শুরু ব্রাজিলের
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

কোপা আমেরিকার শুরুটা নিজের করে নিলেন নেইমার। আর তাতে লাভ হলো ব্রাজিলের। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আজ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। তিতের দলের হয়ে গোল করেছেন মার্কিনিওস, নেইমার ও গাব্রিয়েল বারবোসা।

গোলের খাতায় একবার নাম লেখা হলেও বাকি দুটি গোলেও ছিল নেইমারের সরাসরি ভূমিকা। মার্কিনিওস ও বারবোসার দুটি গোলই গড়ে দিয়েছেন নেইমার।

করোনার কারণে ভেনেজুয়েলার মূল দলের নয়জন খেলোয়াড় ছিলেন না। এমনিতেই দলটা লাতিন আমেরিকার দুর্বলতম দলগুলোর একটি, তারওপর করোনার এমন আঘাতে আরও বেশি দুর্বল হয়েই মাঠে নেমেছিল তারা। নেমে পড়েছে নেইমারে উজ্জ্বল ব্রাজিলের সামনে!

প্রথম থেকেই অনেক সুযোগ পেয়েছে ব্রাজিল। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের যন্ত্রণা এই ম্যাচেও ভুগিয়েছে তাদের। ম্যাচটিকে নেইমারময় বলার কারণ যে নেইমার শুধু গোল করেছেন বা করিয়েছেন সেটাই নয়, বরং গোল মিসের মহড়াতেও নেইমার ছিলেন সবার চেয়ে এগিয়ে। যতগুলো গোল করার সুযোগ পেয়েছিলেন, অন্তত তিন-চারটা গোল হয়ে যেত তাঁর। সেটা হয়নি।

ম্যাচের ২৩ মিনিটেই নেইমারের নেওয়া এক কর্নার থেকে ভেনেজুয়েলার ডিফেন্সের জটলার মধ্যে গোল করে বসেন পিএসজির ডিফেন্ডার মার্কিনিওস। প্রথমার্ধে নেইমারের মিসগুলোর পাশাপাশি বলার মতো ঘটনা এই একটাই।

মাঝমাঠে ফ্রেড ও কাসেমিরোর পাশাপাশি সৃষ্টিশীল মিডফিল্ডার হিসেবে লুকাস পাকেতাকে খেলানো হলেও হতাশ করেছেন লিওঁর এই তারকা।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে রাইটব্যাক দানিলোকে ডিবক্সের মধ্যে ফেলে দেন ভেনেজুয়েলার ডিফেন্ডার। সেখান থেকে পেনাল্টি পায় ব্রাজিল। গোল করতে মোটেও সমস্যা হয়নি নেইমারের।

এ নিয়ে ব্রাজিলের জার্সি গায়ে ১০৬ ম্যাচে ৬৭ গোল করা হয়ে গেল নেইমারের। আর মাত্র ১০ গোল করলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে কিংবদন্তি পেলের পাশে বসে যাবেন পিএসজির এই ফরোয়ার্ড।

৬৭ গোল করার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার গোল করিয়েছেন আরও ৪৭টি। অর্থাৎ ১০৬ ম্যাচ খেলে ১১৪টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন।
আজ নেইমারের গোলের পরই রিচার্লিসনের বদলে গাব্রিয়েল বারবোসাকে নামান ব্রাজিল কোচ তিতে। ৮৯ মিনিটে নেইমারের ক্রস বুক দিয়ে জালে ঠেলে ব্যবধান ৩-০ করে ফেলেন এই স্ট্রাইকার।

Previous Post

পরিবেশ সঙ্কট নিরসনে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার - মো. জিয়াউর রহমান

Next Post

স্বাস্থ্যখাত ‘যেদিকে তাকাই, সেদিকেই দেখি শুধু চাটার দল’ —চিররঞ্জন সরকার

Admin

Admin

Next Post
স্বাস্থ্যখাত ‘যেদিকে তাকাই, সেদিকেই দেখি শুধু চাটার দল’ —চিররঞ্জন সরকার

স্বাস্থ্যখাত ‘যেদিকে তাকাই, সেদিকেই দেখি শুধু চাটার দল’ —চিররঞ্জন সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 0 7
Users Today : 53
Views Today : 64
Total views : 177949
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In