বিবর্তন ডেস্ক (বি. স.) ● নীলফামারীতে রোববার আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক নারী চিকিৎসক ও একই পরিবারের ছয়জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২।জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার নতুন করে এক নারী চিকিৎসকসহ ১২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরে ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুর এক শিশু (৫মাস) ও তার মাসহ ২ জন ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।ওই নারী চিকিৎসক ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক সপ্তাহ দায়িত্ব পালন করেছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, জেলা শহরের বাড়াইপাড়ার একই পরিবারে ৬ জনের মধ্যে ৩ ও ৭ বছরের দুই শিশু, ১৪ বছরের এক কিশোরী, ১৫ বছরের এক কিশোর ১৮ বছরের এক যুবক ও ৫০ বছর বয়সী এক নারী রয়েছেন।
ওই পরিবারের প্রধান ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় কর্মরত ছিলেন। এর আগে তার সংক্রমণ শনাক্ত হওয়ায তিনি ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।
অপরজন জেলা শহরের সবুজপাড়ার ২২ বছর বয়সী এক নারী।
দিনাজপুরের এম আব্দুর রহিম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে গতকাল সন্ধ্যায় তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে পৌঁছে। ওই প্রতিবেদনে একই পরিবারের ওই ছয়জন করোনা ‘পজিটিভ’ উল্লেখ করা হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।





Users Today : 71
Views Today : 77
Total views : 182226
