সহকর্মীকে উদ্ধার করতে নেমে নাটোরের চলনবিলে নিখোঁজ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোকলেসুর রহমান পলাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার চলনবিলে অন্য সহকর্মীদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়েছিলেন ওই শিক্ষক।
নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, শনিবার রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমণে নাটোরের নলডাঙ্গার চলনবিলে আসেন। নৌকাতে চড়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিক। এ সময় তাকে পানি থেকে তুলতে গিয়ে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান পলাশ ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর রহমান পলাশ।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। টানা দুই দিন স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। সোমবার সকালে ডুবুরি দলের স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুর রহমান পলাশের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।





Users Today : 28
Views Today : 32
Total views : 180766
