নাটোরের গুরুদাসপুরের গোপীনাথপুরে বাড়িতে ঢুকে মঞ্জুয়ারা খাতুন নামের এক স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মঞ্জুয়ারা খাতুন উপজেলার বৃকাশো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাতে খাওয়া সেরে শিক্ষিকা মঞ্জুয়ারা খাতুন ও তার বৃদ্ধ নানা তাদের নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে রাত পৌনে ১১টার দিকে শিক্ষিকা মঞ্জুয়ারার বাড়ির ভিতর থেকে তার আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় শিক্ষিকার মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এদিকে নাতনীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে নানাও অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যার কোন কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছে তারা। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




Users Today : 77
Views Today : 82
Total views : 182441
