টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম।মাত্র ২৬ ইনিংসে কুড়ি ওভারের ফরম্যাটে হাজার রান করলেন বাবর আজম। রবিবার তিনি ৪৮ রান করার সঙ্গে সঙ্গে এই রেকর্ডের মালিক হন। কোহালি হাজার রানে পৌঁছেছিলেন ২৭ ইনিংসে। বাবর এক ইনিংস কম নিলেন।বাবর আজম শেষ পর্যন্ত ৫৮ বলে করেন ৭৯। মারেন দুটো ছয় ও সাত বাউন্ডারি। ওপেনার বাবর আজমের দাপটেই পাকিস্তান তিন উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। ৩৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন মহম্মদ হাফিজ। জবাবে ১৬.৫ ওভারে ১১৯ রানে শেষ হয় নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৬০ রান। পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান নেন তিন উইকেট। ৪৭ রানে জেতে সরফরাজ আহমেদের দল। ম্যাচের সেরা হন বাবর আজমই।




Users Today : 12
Views Today : 13
Total views : 185274
