বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ পর্যন্ত মোট ৪২ হাজার ৮৪৪ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ হাজার ১৫ জন।
আজ শুক্রবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক চার শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ৯ হাজার ৩১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৭২টি নমুনা। দেশে এখন ৪৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।





Users Today : 21
Views Today : 24
Total views : 185260
