বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪১ জন, মারা গেছেন ১৪ জন।
আজ বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
গতকাল বুধবার মারা গিয়েছিলেন ১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৮৩ জন।
আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ১৮ হাজার ৮৬৩ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন দুই হাজার ৫৭০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন এক হাজার ৩৯৮ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে তিন হাজার ৩১ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজার ৬৭৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ২৯৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক লাখ ৭৯ হাজার ৬৫৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ১৪ জন।





Users Today : 11
Views Today : 19
Total views : 184303
