বিবর্তন ডেস্ক (বি. স.) ● গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪০ হাজার ৩২১জন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যু বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী চার জন। এদের সাত জন ঢাকার এবং আট জন চট্টগ্রামর।
মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়ছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২৬৭টি। তবে আগের দিনের নমুনাসহ পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩১০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো দুই লাখ ৭৫ হাজার ৭৮৬টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০ জনের জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ৮ হাজার ১৫ জনের করোনা পরীক্ষা করার কথা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪৭১টি নমুনা।





Users Today : 21
Views Today : 24
Total views : 185260
