বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। নতুন ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন চার হাজার ১১৭ জন।
আজ শনিবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান ।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং রংপুর বিভাগের দুজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের সাত জন, ঢাকা জেলার দুজন এবং গাজীপুর, মুন্সীগঞ্জ এবং নরসিংদীতে একজন করে রয়েছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, ঢাকার ১২টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ছয় হাজার ৫০১টি, আর পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৮২টি।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হলেও আজ শনিবার ৩৩টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হয়। অন্য ল্যাবগুলো পরীক্ষার ফলাফল পাঠায়নি।





Users Today : 29
Views Today : 29
Total views : 188424
