• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

দূরপাল্লার বাস চালুর দাবিতে পরিবহন শ্রমিক-মালিকদের অবস্থান কর্মসূচি পালিত

Admin by Admin
মে ১৫, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
দূরপাল্লার বাস চালুর দাবিতে পরিবহন শ্রমিক-মালিকদের অবস্থান কর্মসূচি পালিত
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● দূরপাল্লার বাস চালুর দাবিতে রাজধানী ঢাকার সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালসহ ৬৪ জেলার টার্মিনালগুলোয় অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবহনশ্রমিক ও মালিকেরা।
ঈদের দিন শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর টার্মিনালসহ জেলার টার্মিনালে একযোগে পরিবহনশ্রমিক ও মালিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, করোনায় সরকারি বিধিনিষেধে ৩৭ দিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এতে করে আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন সেক্টরে জড়িত কয়েক লাখ শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবিতে সায়েদাবাদ, মহাখালী, গাবতলীসহ দেশের সব জেলার টার্মিনালে পরিবহনশ্রমিক ও মালিকপক্ষের লোকজন অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবিলম্বে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিতে হবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া পরিবহনশ্রমিক ও মালিকপক্ষের লোকজন বলছেন, করোনায় গত বছর টানা ৬৬ দিন গণপরিবহন চলাচল বন্ধ ছিল। তখন বেকার হয়ে পড়া পরিবহনশ্রমিকেরা সংসার চালাতে গিয়ে হিমশিম খান। অনেকে ঠিক সময়ে ঘরভাড়াও দিতে পারেননি। আবার গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে ৩৭ দিন দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। আবারও বেকার হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমিক। আয় না থাকায় অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটির কার্যকরী সভাপতি জলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঢাকাসহ জেলার মধ্যে বাসসহ অন্যান্য পরিবহন চলছে। কিন্তু দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ৩৭ দিন ধরে। ঈদের আগে আমরা দেখলাম, ফেরিঘাটে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষ গাদাগাদি করে বাড়ি ফিরে গেছে। শত শত মানুষের ভিড়ে মারাও গেছেন কয়েকজন। এই মানুষগুলো আবার গাদাগাদি করে এভাবে ফিরবে। অথচ যদি দূরপাল্লার বাস অর্ধেক যাত্রী নিয়েও চলাচল করার সুযোগ পায়, তাহলে যাত্রীদের এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসতে হবে না। খরচও কম লাগবে। আমরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছি। অবিলম্বে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবি করছি।’
দূরপাল্লার বাস চালুসহ গণপরিবহনের মালিকদের সহজ শর্তে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়াসহ পাঁচ দফা দাবিতে আজ শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শ্রমিকেরা বলছেন, সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে ১০ টাকায় ওএমএসের চাল বিক্রি করতে হবে। করোনায় গণপরিবহন ব্যবসায় অর্থ বিনিয়োগের বিপরীতে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ মাফ ও কিস্তি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করতে হবে। সেই সঙ্গে ২ শতাংশ ডাউনপেমেন্ট নিয়ে ক্ল্যাসিফায়েড ঋণগুলো আনক্ল্যাসিফায়েড করতে হবে।
এ ছাড়া গাড়ির ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ সব ধরনের ফি মাফ করে কাগজ হালনাগাদ করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে হবে।

Previous Post

দংশন—কুন্তলা ঘোষ

Next Post

ইসরায়েলের হামলায় শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত

Admin

Admin

Next Post
ইসরায়েলের হামলায় শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 0 0 8
Users Today : 7
Views Today : 9
Total views : 175513
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In