• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

তৈরি পোশাক খাতে খেলাপি ঋণ ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা

তৈরি পোশাক খাতে খেলাপি ঋণ ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা

Admin by Admin
আগস্ট ২৬, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
তৈরি পোশাক খাতে খেলাপি ঋণ ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কিন্তু খাতটি এখন নতুন এক সংকটে জর্জরিত। রফতানি আয়ের শীর্ষ এই খাতে খেলাপি ঋণ আশঙ্কাজনক হারে বাড়ছে, যা শুধু ব্যাংক খাতকেই নয়— পুরো অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক ‘স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৪’ অনুযায়ী, গত এক বছরে পোশাক খাতে খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে।

ঋণখেলাপির অঙ্কে ধাক্কা
২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষে তৈরি পোশাক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮৮ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা, যা মোট ঋণের ১৪.০৪ শতাংশ। মাত্র এক বছরে এই খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৫ হাজার ৯৩৬ কোটি টাকা। আগের বছর খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৭০২ কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, এ প্রবণতা অব্যাহত থাকলে ব্যাংক খাতের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসও ঝুঁকির মুখে পড়বে।

শিল্প খাতজুড়েই এক প্রবণতা
শুধু পোশাক নয়, টেক্সটাইল, চামড়া, জাহাজ নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্পেও খেলাপি ঋণ বেড়েছে অস্বাভাবিক হারে। বিশেষ করে টেক্সটাইল খাতে খেলাপি ঋণ এক বছরে ১৫ হাজার ৩৩৪ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫২০ কোটিতে। চামড়া ও জাহাজ নির্মাণ খাতেও ঋণখেলাপির মাত্রা দ্বিগুণের বেশি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪ সালের শেষে কেবল উৎপাদনমুখী শিল্প খাতেই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৩০৪ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক (৪৯.৪৩ শতাংশ)।

খেলাপি কেন বাড়ছে?
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুক্তরাষ্ট্র-ইইউ বাজারে শুল্ক-সংকট, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ সুদের হার পোশাক খাতের খেলাপি ঋণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে আরও বড় সমস্যা হল— বড় শিল্পপ্রতিষ্ঠান ও রাজনৈতিকভাবে প্রভাবশালীরা ঋণ নেওয়ার পর ফেরত দিচ্ছে না। অনেক ক্ষেত্রে এ ঋণের অর্থপাচার হয়ে যাচ্ছে বিদেশে।

অর্থনীতির জন্য ভয়াল বার্তা
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতে, পোশাক খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি শুধু ব্যাংক খাতের স্থিতিশীলতাই নয়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও কর্মসংস্থানকেও হুমকির মুখে ফেলবে। রফতানিমুখী খাতে আস্থা না থাকলে নতুন বিনিয়োগ আসবে না, বরং বিদ্যমান শিল্পও সংকুচিত হবে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ঝুঁকি কমাতে ব্যাংকগুলোর ওপর ঋণ বিতরণে সতর্কতা আরোপের পরামর্শ দিয়েছে। তবে খাত সংশ্লিষ্টদের মতে, কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও কেঠোর হওয়া বাস্তবায়ন ছাড়া খেলাপি ঋণের লাগাম টানা সম্ভব নয়।

Previous Post

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ এক নারী আটক

Next Post

আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস

Admin

Admin

Next Post
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস

আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 8 7
Users Today : 20
Views Today : 20
Total views : 180719
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In