• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

তিন কর্মকর্তার স্বাক্ষরে খুলবে এসএসসি প্রশ্নপত্রের মোড়ক

Admin by Admin
জানুয়ারি ২৯, ২০১৯
in পরীক্ষা প্রস্তুতি, শিক্ষা
0 0
0
তিন কর্মকর্তার স্বাক্ষরে খুলবে এসএসসি প্রশ্নপত্রের মোড়ক
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে নির্ধারিত সেট প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। আর কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা জানানো হবে পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে।প্রশ্নপত্র ফাঁসরোধে এমন ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়াও আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ে আজ সোমবার পৃথক চারটি পরিপত্র জারি করে বিষয়গুলো নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার পরিপত্র জারি করা হলেও সিদ্ধান্তগুলো আগেই নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে গত বছরের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

RelatedPosts

আজ থেকে শিক্ষকদের কর্মবিরতি― প্রাথমিক-মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

এইচএসসির ফল প্রকাশ ১৬-১৮ অক্টোবর

প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়া ও মোড়ক খোলার বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়, ট্রেজারি বা নিরাপত্তা হেফাজত থেকে এমসিকিউসহ রচনামূলক বা সৃজনশীল বিষয়ের সব সেট প্রশ্নই পরীক্ষার কেন্দ্রে নিতে হবে। আর কোন সেটে (সেটকোড) পরীক্ষা হবে, তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেটে পরীক্ষা গ্রহণ করতে হবে।অপর একটি পরিপত্রে বলা হয়, প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। তাঁরা ট্রেজারি বা থানা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধিসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা বা বহন করা যাবে না।আরেকটি পরিপত্রে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই সব পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপর কেন্দ্রে গেলে রেজিস্টারে তাদের নাম, ক্রমিক নম্বর ও দেরি হওয়ার কারণ উল্লেখ করতে হবে। কেন্দ্রসচিব দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আরেকটি পরিপত্রে বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে কেন্দ্রসচিব ছবি তোলা যাবে না ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

Previous Post

যেভাবে গ্যাসট্রিককে দূরে রাখবেন

Next Post

প্রতিদিন ১ ঘণ্টার গোল্ডেন আওয়ার ঘোষণা

Admin

Admin

Next Post
প্রতিদিন ১ ঘণ্টার গোল্ডেন আওয়ার ঘোষণা

প্রতিদিন ১ ঘণ্টার গোল্ডেন আওয়ার ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 0 7
Users Today : 135
Views Today : 174
Total views : 182022
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In