• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঢাকা দক্ষিণ সিটিতে বসছে অস্থায়ী ৫ পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটিতে বসছে অস্থায়ী ৫ পশুর হাট

Admin by Admin
জুলাই ১৩, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
ঢাকা দক্ষিণ সিটিতে বসছে অস্থায়ী ৫ পশুর হাট
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ° আদিবাসী দিবস: বরেন্দ্রভূমির আদিবাসীদের চাপা কান্না > মিথুশিলাক মুরমু

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

বিবর্তন ডেস্ক (বি. স. ) ● ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে । সংস্থাটি বলছে, স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালনা করা হবে।
যদিও করোনা পরিস্থিতিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে অস্থায়ী পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
ডিএসসিসি কর্মকর্তারা জানান, গত ১৪ জুন ১৪টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে গণমাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা পড়ার পর ২ জুলাই তিনটি ও রবিবার আরও দুটি হাটের ইজারা চূড়ান্ত করা হয়।
সংস্থার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, শহরের ভেতরে হাট বসানো হলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ জন্য সরকার–নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা পাওয়া গেলেও পাঁচটি হাটের ইজারা চূড়ান্ত করেননি তাঁরা।
ডিএসসিসি সূত্র থেকে জানা যায়, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা এবং আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ ও সেকশন-১ ও ২–এর খালি জায়গায় হাটগুলো বসবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) মাসখানেক আগে গাবতলীর স্থায়ী হাট বাদে ১০টি অস্থায়ী হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করে। পরে করোনা পরিস্থিতিতে কম জনবহুল স্থানে ছয়টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
১৪টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল ডিএসসিসি। তবে করোনার কারণে সংখ্যা কমানো হয়েছে।
গত ১৩ জুন করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে। এর মধ্যে উত্তরের ১৭টি ও দক্ষিণের ২৮টি এলাকা রয়েছে। দক্ষিণ সিটির খিলগাঁওয়ের শাহজাহানপুরও ‘রেড জোন’। এ এলাকায়ও বসছে অস্থায়ী পশুর হাট।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা হাট পরিচালনা করবেন। করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছে। হাটের ইজারাদারদের নীতিমালা মেনে হাট পরিচালনা করতে হবে।

Previous Post

করোনায় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ডিসির মৃত্যু

Next Post

ঈদে সরকারি ছুটি বাড়ছে না, কর্মকর্তা-কমচারীদের থাকতে হবে কর্মস্থলেই

Admin

Admin

Next Post
ঈদে সরকারি ছুটি বাড়ছে না, কর্মকর্তা-কমচারীদের থাকতে হবে কর্মস্থলেই

ঈদে সরকারি ছুটি বাড়ছে না, কর্মকর্তা-কমচারীদের থাকতে হবে কর্মস্থলেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 2 3 6 0
Users Today : 11
Views Today : 13
Total views : 185197
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In