বিভাগীয় সম্পাদক ■ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। কয়েক দিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহের মধ্যেই ভূমিকম্প হলো।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। সকাল ৮টা ২৪ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শন্তিপুরের ঢেকিয়াজুলি থেকে ১২ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনেও কম্পনটি অনুভূত হয়।
সকালে অনেক জোরে কম্পনের কারণে আতঙ্কে ঘুম ভাঙে অনেকের। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৫ এপ্রিল মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, ভারতের আসামে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।





Users Today : 10
Views Today : 16
Total views : 184300
