• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাদেরের

Admin by Admin
অক্টোবর ১৩, ২০১৯
in ডেঙ্গু
0 0
0
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাদেরের
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ডেঙ্গুতে একদিনে ৩ জনের প্রাণহানি

ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৩৪ জন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে ওবায়দুল কাদের এই আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে যা-ই বলুক, দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন খারাপ অবস্থায় আছে। আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন। লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। সেখানেও তিনি স্বস্তিতে নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ মোকাবিলা করবই। কারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে নয়। এ চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো শক্তি আমরা রাখি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটাই বাস্তব ও সত্য। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিকে সরকার সিরিয়াসলি নিয়েছে। গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে। একদিকে সচেতনতা সৃষ্টি করছে। অন্যদিকে এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে আওয়ামী লীগও অ্যাকশন প্রোগ্রাম হাতে নিয়েছে। জনগণও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু অবশ্যই নিয়ন্ত্রণে আসবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মশক নিধনে ব্যবহৃত ওষুধ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করছে। কার্যকর ওষুধ প্রয়োগে যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যায়, এ ব্যাপারে কাজ চলছে। কিছু কিছু ওষুধের নাম এসেছে, যেগুলো ব্যবহারে অন্যান্য দেশে ভালো ফলাফল পাওয়া গেছে। তাঁর আশা, শিগগিরই কার্যকর ওষুধ পাওয়া যাবে। এ ব্যাপারে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি নেই। দিনরাত্রি মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার কাজ চলছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous Post

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু

Next Post

নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

Admin

Admin

Next Post
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ডেঙ্গুতে আক্রান্ত

নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 9
Users Today : 3
Views Today : 3
Total views : 175447
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In