• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

টাইব্রেকারে মার্তিনেজ ম্যাজিকে কোপার ফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে মার্তিনেজ- বীরত্বে ফাইনালে আর্জেন্টিনা

Admin by Admin
জুলাই ৭, ২০২১
in Uncategorized
0 0
0
টাইব্রেকারে মার্তিনেজ ম্যাজিকে কোপার ফাইনালে আর্জেন্টিনা
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

মেসি নয়, আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তোলার নায়ক হলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুটআউটে তাঁর তিন সেভই ফাইনালে তুলল আর্জেন্টিনাকে। মূল সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচে। পরেই মার্তিনেজ-বীরত্বে ফাইনালে উঠল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সহায়তায় প্রথমে গোল করেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াস সমতায় আনেন কলম্বিয়াকে। এরপর আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানেই তিন-তিনটি পেনাল্টি আটকে দলকে জয়ের সুবাস এনে দেন এমিলিয়ানো মার্তিনেজ।

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ খেলেছিল, এই ম্যাচেও তাঁর ব্যতিক্রম হবে না এমনটা শোনা গেলেও, আসলে তা হয়নি। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় নামানো হয়েছিল এই কোপায় রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে নাম কুড়ানো গিদো রদ্রিগেজ। তাঁর সঙ্গী হিসেবে ছিলেন রদ্রিগো দি পল ও জোভান্নি লো সেলসো। আক্রমণভাগে মেসির সঙ্গে ছিলেন লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেস। ওদিকে রক্ষণভাগে ছিলেন নিকোলাস ওতামেন্দি, জার্মান পেৎসায়া, নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকো। গোলনারের নিচে এমিলিয়ানো মার্তিনেজ।

গোলের পর আর্জেন্টিনার উল্লাস

প্রথম থেকেই দুর্দান্ত খেলছিলেন মেসি। ম্যাচের শুরুতেই তিনজন কলম্বিয়ান তারকাকে ছিটকে লাওতারো মার্তিনেজকে একটা পাস দিলে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ হন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি আর্জেন্টিনাকে। জোভান্নি লো সেলসোর দুর্দান্ত এক পাস ধরে বক্সে থাকা লাওতারোর কাছে বল বাড়ান মেসি। সাত মিনিটেই লাওতারোর দুর্দান্ত প্লেসিংয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই অ্যাসিস্টের মাধ্যমে এই টুর্নামেন্টে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট হয়ে গেল মেসির। এই নিয়ে কোপায় আর্জেন্টিনার শেষ ১১ গোলের নয়টাতেই থাকল মেসির অবদান।

কলম্বিয়া প্রথম থেকে শরীরনির্ভর ফুটবল খেলছিল। বিশেষ করে মেসি, লাওতারো, দি পল ও লো সেলসোকে সুযোগ পেলেই বাজেভাবে ফাউল করছিলেন কলম্বিয়ান খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধে পেৎসায়ার বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে দলকে সমতায় ফেরান পোর্তোর উইঙ্গার লুইস দিয়াজ।

আর্জেন্টিনা যে সুযোগ পায়নি, তা নয়। মেসির একটা শট বারে লেগেছে, গোল করার আরও সুযোগ পেয়েছিলেন লাওতারো ও দি মারিয়া। লাভ হয়নি। ডি-বক্সে ওতামেন্দির শার্ট ধরে টেনে ফেলে দেওয়ার পরেও পেনাল্টিবঞ্চিত করা হয়েছে আর্জেন্টিনাকে।

কলম্বিয়ার লক্ষ্য ছিল রক্ষণ, পরে সুযোগ পেলে প্রতি আক্রমণে উঠে যাওয়া। সে কাজ করতে গিয়ে বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে কাঁপন ধরিয়েছেন তাঁরা। অমন একটা আক্রমণ আটকাতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন পেৎসায়া। শেষ দশ মিনিটে মেসি দুটি ফ্রি-কিক পেলেও দলকে এগিয়ে দিতে পারেননি।

পরে পেনাল্টি শুট আউটে গল্পটা এমিলিয়ানো মার্তিনেজেরই। তিন-তিনটা পেনাল্টি সেভ করে দলকে তুলেছেন ফাইনালে। শুরুতে কলম্বিয়ার হয়ে কুয়াদ্রাদো ও আর্জেন্টিনার হয়ে মেসি গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর মঞ্চে আসেন এমিলিয়ানো মার্তিনেজ।

একে একে আটকে দেন সুই সেন্টারব্যাক দাভিনসন সানচেজ ও ইয়েরি মিনার দুই পেনাল্টি। ওদিকে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করে দি পলও। কিন্তু লাওতারো ও পারেদেস গোল করে দলকে চিন্তামুক্ত করেন। কলম্বিয়ার হয়ে মিগুয়েল বোরহা গোল করলেও এদউইন কার্দোনার শেষ পেনাল্টিটা আবারও আটকে দেন মার্তিনেজ। ফলে ফাইনালে ওঠে আর্জেন্টিনাই।

Previous Post

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিচ্ছে সরকার

Next Post

দিলীপ কুমার আর নেই

Admin

Admin

Next Post
দিলীপ কুমার আর নেই

দিলীপ কুমার আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 9 2 1
Users Today : 249
Views Today : 300
Total views : 182148
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In