বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে পাঠানো ১০টি নমুনার ফলাফলে ৩টি পজিটিভ পাওয়া যায়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, সদর উপজেলায় একজন এবং মহেশপুর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট ৪৩৩টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এর মধ্যে নেগেটিভ ৩৯০টি ও পজিটিভ ৪৩টি।
ঝিনাইদহের ছয়টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০, হরিনাকুণ্ডুতে ১, কালীগঞ্জে ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।





Users Today : 9
Views Today : 12
Total views : 184296
