• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

আজ শুরু গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে গণশুনানি

আজ শুরু গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে গণশুনানি

Admin by Admin
জানুয়ারি ৮, ২০২৩
in প্রচ্ছদ
0 0
0
আজ শুরু গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে গণশুনানি
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক • গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হচ্ছে আজ রবিবার থেকে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটরিয়ামে সকাল থেকে শুনানি শুরু হয়ে চলবে বিকাল পর্যন্ত। আজ শুনানি শেষ না হলে চলবে আগামী পরশু। সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়।
গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে পাঁচ প্রতিষ্ঠান। সবগুলো প্রতিষ্ঠান বলছে পাইকারি দাম বৃদ্ধির পর খুচরা দাম না বাড়ালে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে।
এদিকে একই দিনে একই জায়গায় বিদ্যুতের সঞ্চালন লাইনের ট্যারিফের ওপরও শুনানি হবে। কমিশন জানায়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বিদ্যুতের সঞ্চালন ট্যারিফ পুনঃনির্ধারণের প্রস্তাবের আবেদনের ওপর এই শুনানি হবে।
এরমধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বলছে, দাম না বাড়লে তাদের ক্ষতি হবে ১১২৭ কোটি টাকা, একইভাবে পিডিবি ২৩৪ কোটি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১৫৫১ কোটি, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১৪০২ কোটি টাকা, নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) বলছে তাদের ৫৩৫ কোটি টাকা লোকশান হবে। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কোনো আর্থিক অঙ্ক দাঁড় না করালেও বলছে দাম না বাড়লে তাদের ক্ষতি হবে।
গত ২১ নভেম্বর বিতরণ কোম্পানির জন্য পাইকারি দর ১৯.৯২ শতাংশ বৃদ্ধি করা হয়। তবে বিদ্যুতের গ্রাহক পর্যায়ে দাম বাড়ে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে ভর্তুকি ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা। অর্থাৎ দাম বাড়ানোর পরও বিদ্যুতের উৎপাদন পর্যায়ে ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা ভর্তকি দেবে সরকার।
কমিশন গত ২১ নভেম্বর পাইকারি দাম বৃদ্ধির আদেশ দেওয়ার সময় জানায়, এই দাম বৃদ্ধির ফলে এখনই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। তবে এই দাম বৃদ্ধির আগের দিনই ২০ নভেম্বর প্রথম কমিশনে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদন করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিদ্যুতের গ্রাহক পর্যায়ে দাম বাড়লে মানুষের বাসাবাড়ির দামের সঙ্গে শিল্প এবং বাণিজ্যের দাম বাড়বে। ফলে দেশে আরেক দফা মূল্যস্ফীতি বাড়বে। গত বছর জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফিতি অনেকটা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ের মানুষ সংকটের মধ্যে রয়েছে।

RelatedPosts

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

মুক্তকথা ● শেষ হইয়াও হইলো না শেষ কোনো এক অদৃশ্য থাবায় ○ ডা. অলোক মজুমদার

Previous Post

হাইকোর্টে মির্জা ফখরুল-আব্বাসের জামিন

Next Post

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

Admin

Admin

Next Post
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 4 4 4
Users Today : 17
Views Today : 24
Total views : 183978
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In