• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, জুন ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

জুলাই থেকে গ্যাস বিল দেয়া যাবে অনলাইনে

জুলাই থেকে গ্যাস বিল দেয়া যাবে অনলাইনে

Admin by Admin
জুন ২৪, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
জুলাই থেকে গ্যাস বিল দেয়া যাবে অনলাইনে
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● করোনার ঝুঁকি এড়াতে এবার ব্যাংকে সরাসরি গিয়ে বিল দেওয়ার বদলে বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে গ্যাসের বিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনলাইন সেবায় দ্রুত গ্রাহকের সমস্যা সমাধানে চেষ্টা করছে সব থেকে বড়ো গ্যাস বিতরণ কোম্পানি-তিতাস। রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস বিতরণ করে কোম্পানিটি। আগামী মাস থেকেই গ্রাহক পাবেন এই অনলাইন বিল পরিশোধ সেবা।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র থেকে জানা যায়, নগদ, বিকাশ ও রকেটে মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহক যাতে বিল দিতে পারেন, এজন্য খুব শিগগিরই চুক্তি করা হচ্ছে। এই সেবা আগামী মাস থেকেই চালু হয়ে যেতে পারে।
করোনার মধ্যে ব্যাংকে ভিড় বাড়বে—এই বিবেচনা করে জ্বালানি বিভাগের তরফ থেকে মে পর্যন্ত বিল না দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এতে আর্থিক সংকটে পড়ছে তিতাস। এখন ব্যাংকে বিল দিতে গেলে নিচ্ছেই না কিছু কিছু ব্যাংক। আর কিছু ব্যাংক বাইরে দাঁড় করিয়ে রাখছে। কিছু সংখ্যক মানুষ বিল দিয়ে বের হলে, আবার কিছু সংখ্যককে বিল দিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
গ্রাহকরা অভিযোগ করছেন, তাদের বিল দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাইরে দাঁড়িয়ে থাকা বিড়ম্বনার পাশাপাশি আতঙ্কেরও।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুতের বিল অনলাইনে দেওয়া গেলেও এতদিন গ্যাসের বিল অনলাইনে দেওয়া যায়নি। করোনাভাইরাস সংক্রমণের কারণে মে পর্যন্ত গ্যাসের বিল না দেওয়ার ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু, হঠাৎ করে জুন মাসের মধ্যে গ্যাসের বিল না দিলে লাইন কেটে দেওয়ার নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়। এতে একবারে তিন মাসের গ্যাসের বিল দিতে গিয়ে বিপাকে পড়েন গ্রাহকরা।
একদিনে একবারে অনেক টাকা, অন্যদিকে তিতাসের অনলাইনে বিল দেওয়ার সুযোগ না থাকায় বিপদে পড়েন গ্রাহকরা। তবে এই অসুবিধা থেকে বের হওয়ার ব্যবস্থা করেছে তিতাস। আগামী মাস থেকেই গ্রাহকরা গ্যাসের বিল অনলাইনে দিতে পারবেন।
এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন জানান, ‘করোনাভাইরাসের কারণে আমরা তিন মাসের বিল ছাড় দিয়েছিলাম। এই তিন মাস বলতে গেলে বেশিরভাগ গ্রাহক বিল দেননি। আমরা কিছু বলিনি। কিন্তু তিতাসের তো চলতে হবে। আর্থিক বিষয় চিন্তা করে সবাইকে বিল দেওয়ার জন্য বলা হচ্ছে। এখন এক মাস যাওয়ার পর ব্যাংকগুলো খোলার পরও দেখা যাচ্ছে কেউ গ্যাসের বিল দিচ্ছেন না। এ অবস্থায় জ্বালানি বিভাগ থেকে লাইন কেটে দেওয়ার কথা বলেছেন প্রতিমন্ত্রী।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হলেও আমরা এক-দুই মাস করে বিল দিলেও সেক্ষেত্রে লাইন না কাটার কথা বিবেচনা করব। ব্যাংকে গিয়ে বিল দেওয়ার ক্ষেত্রে করোনা ঝুঁকির কথা বিবেচনা করে আমরা অনলাইনে বিল পরিশোধের উদ্যোগ নিয়েছি। আগামী ২৮ তারিখের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
আলী মো. মামুন বলেন, ‘আগামী মাস থেকেই গ্রাহকরা নগদ, রকেট ও বিকাশের মাধ্যমে গ্যাসের বিল দিতে পারবেন। এতে করোনা ঝুঁকি থেকে বেঁচে যাবেন গ্রাহকরা।’

Previous Post

আইসিডিডিআর,বিতেও হবে করোনা পরীক্ষা

Next Post

২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৩৪৬২, মৃত্যু ৩৭

Admin

Admin

Next Post
দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল—২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত্যু ২১

২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৩৪৬২, মৃত্যু ৩৭

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 8 4 1
Users Today : 169
Views Today : 214
Total views : 182062
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In