• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ২৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

জীবাণুর মাধ্যমে ম‌্যালেরিয়া নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার

জীবাণুর মাধ্যমে ম‌্যালেরিয়া নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার

Admin by Admin
মে ৫, ২০২০
in প্রচ্ছদ, স্বাস্থ্য
0 0
0
জীবাণুর মাধ্যমে ম‌্যালেরিয়া নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● যুক্তরাজ্য ও কেনিয়ার গবেষকেরা সম্প্রতি একধরনের জীবাণুর খোঁজ পেয়েছেন, যা মশাকে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পুরোপুরি রক্ষা করে। গবেষকেরা দাবি করছেন, তাঁদের এ আবিষ্কার ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে ‘অমিত সম্ভাবনা’ তৈরি করেছে। খবর বিবিসি।

বিজ্ঞান বিষয়ক সাময়িকী‘নেচার কমিউনিকেশনস’-এ এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

সংক্রমিত মশার কামড়ে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, তাই তাদের সংক্রমণ থেকে রক্ষা করা গেলে মানুষকে রক্ষা করা যেতে পারে।

ম্যালেরিয়া ঠেকানোর এ জীবাণুর নাম ‘মাইক্রোস্পরিডিয়া এমবি’। কেনিয়ার লেক ভিক্টোরিয়া উপকূলে মশা নিয়ে গবেষণা করার সময় এটি আবিষ্কার করেছেন গবেষকেরা। এটি পোকামাকড়ের অন্ত্র ও জননকেন্দ্রে বাস করে।

গবেষকরা মাইক্রোস্পরিডিয়া বহনকারী একটি মশাও খুঁজে পাননি, যা ম্যালেরিয়া পরজীবী বহন করছিল। পরীক্ষাগারেও প্রমাণ পাওয়া গেছে, ওই জীবাণু মশাকে ম্যালেরিয়া পরজীবী থেকে সুরক্ষা দেয়।

গবেষকেরা বলেন, মাইক্রোস্পরিডিয়াগুলো ছত্রাক বা তাদের সঙ্গে অন্তত নিবিড়ভাবে সম্পর্কিত এবং বেশির ভাগ পরজীবী। তবে নতুন এই প্রজাতি মশার জন্য উপকারী হতে পারে এবং অধ্যয়নরত প্রায় ৫ শতাংশ পোকামাকড়ের মধ্যে এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায়।

কেনিয়ার ইন্টারন্যাশনাল সেন্টার অব ইনসেকটস ফিজিওলজি অ্যান্ড ইকোলজির গবেষক জেরেমি হেরেন বলেন, ‘আমাদের এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, তা শতভাগ ম্যালেরিয়া ঠেকানোর কথা বলে। এটি ম্যালেরিয়া ঠেকানোর মোক্ষম হাতিয়ার। এর কর্মকাণ্ড অবাক করে দেবে বলে আমি মনে করি, মানুষ একে একটি সত্যিকারের বড় সাফল্য বলে মনে করবে।’

প্রতিবছর ম্যালেরিয়ায় চার লাখের বেশি লোক মারা যায়। তাদের বেশির ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। মশারি ও মশানাশক স্প্রের ব্যবহার বাড়লেও সম্প্রতি মশার উৎপাত বেড়েছে। তাই ম্যালেরিয়া ঠেকাতে নতুন সরঞ্জামের প্রয়াজনীয়তার বিষয়ে সবাই একমত।

গবেষকেরা বলছেন, তাঁদের বিস্তারিত আরও গবেষণা করতে হবে। তবে মাইক্রোস্পরিডিয়া এমবি মশার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে, সুতরাং এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। এ জীবাণুর উপস্থিতি ম্যালেরিয়ার পরজীবীর জন্য দীর্ঘস্থায়ী প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে বলে এ প্রতিরোধব্যবস্থা টেকসই হবে।

ম্যালেরিয়া প্রতিরোধে কোনো অঞ্চলের কমপক্ষে ৪০ শতাংশ মশাকে মাইক্রোস্পরিডিয়া দিয়ে সংক্রমিত করতে হবে। গবেষকেরা তাঁদের পরীক্ষা করা মশা উন্মুক্ত করার পরিকল্পনা করছেন। তাঁরা বলছেন, জীবাণুটি প্রাপ্তবয়স্ক মশার মধ্যে দেওয়া যেতে পারে এবং স্ত্রী মশা থেকে তার বংশেও এটি চলে যাবে। কাজেই সংক্রমিত মশার সংখ্যা বাড়ানোর জন্য গবেষকরা কৌশল অনুসন্ধান করছেন।

বিজ্ঞানীরা বলছেন, কীভাবে জীবাণুটি ছড়ায়, তা বুঝতে হবে। তাই তাঁরা কেনিয়ায় আরও পরীক্ষা করার পরিকল্পনা করেছেন। তাঁদের এ পদ্ধতি ঘিরে কোনো বিতর্ক নেই। কারণ, প্রজাতিটি এর মধ্যে বুনো মশার মধ্যে পাওয়া গেছে এবং তাঁরা নতুন কিছু যুক্ত করছেন না। তাঁরা মশা মেরে ফেলছেন না বলে পরিবেশের বাস্তুসংস্থানের ওপরও প্রভাব পড়বে না।

Previous Post

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৮৬ জন, মৃত্যু ১

Next Post

করোনাকালে দেশে বেড়েছে ভিডিও কলিং সফটওয়্যারের ব্যবহার

Admin

Admin

Next Post
করোনাকালে দেশে বেড়েছে ভিডিও কলিং সফটওয়্যারের ব্যবহার

করোনাকালে দেশে বেড়েছে ভিডিও কলিং সফটওয়্যারের ব্যবহার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 5 5 5
Users Today : 108
Views Today : 121
Total views : 182841
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In