• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

জার্মানিকে হারিয়ে জাপানের অঘটন

জার্মানিকে হারিয়ে জাপানের অঘটন

Admin by Admin
নভেম্বর ২৪, ২০২২
in প্রচ্ছদ
0 0
0
জার্মানিকে হারিয়ে জাপানের অঘটন
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক • কাতার বিশ্বকাপে এশিয়ার আরেক দেশ জাপান ঘটাল আরেকটি অঘটন। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে জার্মানিকে! চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লিড নেওয়ার পরও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাতে লেখা হয়ে গেলো কাতার বিশ্বকাপের আরেকটি অঘটন।
বুধবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। ইকাই গুন্ডোয়ানের পেনাল্টি গোলে জার্মানি শুরুতে লিড নেয়। বিরতি যায় ওই ব্যবধান রেখেই। তবে শেষ দিকে ৯ মিনিটের এক ঝড়ে সব এলোমেলো। প্রেসিং ফুটবলে শুধু সমতাতেই ফেরেনি জাপান, জার্মানিকে হতাশায় ডুবিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।
ফুটবলে পরিসংখ্যান দিয়ে আসলে খেলার গতিপথ বোঝানো যায় না। যেমনটা বোঝা যাবে না জার্মানি-জাপান ম্যাচে। বল পজেশন জার্মানির ৭৪ শতাংশ; মোট শট ২৬, যার ৯টিই লক্ষ্যে- তারপরও জয়ের হাসি জাপানের। ফলে গত বিশ্বকাপের ব্যর্থতা আরও জড়িয়ে ধরলো জার্মানদের। ২০১৮ সালের রাশিয়ার আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নেমে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এবার সেই দুঃখে প্রলেপ দিতে জাপানের বিপক্ষে নামলেও উল্টো আরও যন্ত্রণা বাড়লো।
আক্রমণ, ‍সুযোগ তৈরি কিংবা ম্যাচের নিয়ন্ত্রণ সবকিছুই ছিল জার্মানির দখলে। প্রথমার্ধেই তাদের অন্তত ৩ গোলে এগিয়ে থাকার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু জাপান গোলকিপারের অতিমানবীয় সব সেভে এগিয়ে যাওয়া হয়নি। অবশেষে ওই গোলকিপার সুইচি গোন্ডার ভুলেই পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক নেওয়া গুন্ডোয়ান ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে এগিয়ে নেন চারবারের চ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধেও দাপট দেখাতে থাকে জার্মানি। তবে গোলশোধে জাপানের খেলায় গতি বাড়ে। যদিও সুবিধা করতে পারছিল না তারা। মানুয়েল নয়ারের অসাধারণ পারফরম্যান্সে হতাশায় ডুবতে হচ্ছিল বারবার। একবার এই অভিজ্ঞ গোলকিপার একহাতে যেভাবে নিশ্চিত গোল ঠেকিয়েছেন, সেই দৃশ্য অনেকদিন চোখে লেগে থাকবে ফুটবলপ্রেমীদের। ৭৫ মিনিটে আবারও তার বিশ্বস্ত হাতে প্রতিহত হয় বল। তবে ফিরতি বলে রিতসু দোয়ানের শটে আর শেষ রক্ষা হয়নি। সমতায় ফেরে জাপান।
শুধু সমতা, কয়েক মিনিট পর এগিয়েও যায় এশিয়ার দেশটি। ফ্রি কিকে কোউ ইতাকুরার বাড়ানো লং বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন তাকুমা আসানো। এরপর ক্ষীপ্রগতিতে ঢুকে পড়েন জার্মানির ডি বক্সে। গায়ে সেঁটে তখন এক জার্মান ডিফেন্ডার, ততক্ষণে গোলকিপার নয়ারও আড়াআড়িতে সামনে আগুয়ান। তবে প্রতিপক্ষের ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাকুমার সামনে। উপর জালে বল জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন।

Previous Post

ছয় বিভাগীয় জেলাসহ ২৩ ডিসি’র পদে পরিবর্তন

Next Post

‘মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে’—যশোরে প্রধানমন্ত্রী

Admin

Admin

Next Post
‘মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে’—যশোরে প্রধানমন্ত্রী

‘মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে’—যশোরে প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 6
Users Today : 62
Views Today : 73
Total views : 177958
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In