• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

জাতীয়করণের দাবি জানাল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয়করণের দাবি জানাল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান

Admin by Admin
মে ১৯, ২০২০
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
জাতীয়করণের দাবি জানাল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।  সোমবার  বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি জানান, রবিবার ইমেইলের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা আবেদন জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বরাবর আবেদনের বলা হয়েছে,এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আমরা দীর্ঘদিন থেকে বেতন-বৈষম্যের শিকার। দীর্ঘ ১৬ বছরেও ২৫ শতাংশ ঈদ বোনাসের পরিবর্তন নেই। এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা। আর এমপিওভুক্ত শিক্ষকদের ২০১৬ সাল থেকে টাইমস্কেলের পরিবর্তে উচ্চতর গ্রেড দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছরেও তা কার্যকর হয়নি। এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা সহায়ক ভাতা নেই, নেই কোনো বদলির ব্যবস্থা।

আবেদনে আরও বলা হয়, করোনার প্রভাবে শিক্ষক সমাজ আজ গৃহবন্দি। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি বেতনের যে সামান্য অংশ পান, তা থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে ১০ শতাংশ কেটে নেওয়া হয়। এই সামান্য বেতন থেকে ঘর ভাড়া দিয়ে তাদের জীবন চলে না। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো সম্মানী বা ভাতা পান না শিক্ষকরা। তাই জাতীয়করণ এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে আবেদনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে ৩৭ হাজার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। কিন্তু পরবর্তীতে তা আর হয়ে উঠেনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাধ্যমিক শিক্ষা তথা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে কার্যকর পদক্ষেপ নিলে নতুন ইতিহাস সৃষ্টি হবে।

অতএব, আসন্ন ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দসহ জাতীয়করণ ঘোষণা করলে আপনার কাছে শিক্ষক সমাজ  চিরকৃতজ্ঞ থাকব। শিক্ষক নেতা নজরুল ইসলাম রনি জানান, আগে প্রায় ৩৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। নতুন করে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তি চলমান রয়েছে।

Previous Post

করোনার উৎস বিষয়ে নিরপেক্ষ তদন্ত চায় একশ’র বেশি দেশ

Next Post

প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে

Admin

Admin

Next Post
প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে

প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 8 6
Users Today : 57
Views Today : 60
Total views : 177702
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In