• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

চাঁদপুরে চুরি যাওয়া চাল যুবলীগ নেতার গুদাম থেকে উদ্ধার

চাঁদপুরে চুরি যাওয়া চাল যুবলীগ নেতার গুদাম থেকে উদ্ধার

Admin by Admin
মে ২, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
চাঁদপুরে চুরি যাওয়া চাল যুবলীগ নেতার গুদাম থেকে উদ্ধার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● চাঁদপুর থেকে চুরি হওয়া ১২শ’ বস্তা চাল নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগ নেতা জাবেদ হোসেন ভুইয়ার গুদাম থেকে উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে বন্দরের মদনপুর এলাকার কেওঢালা এলাকার একটি পোশাক কারখানার গুদাম থেকে চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। বন্দরের ধামগড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক ইশতিয়াক আশরাফ রাসেল একথা জানায়।

পুলিশ জানায়, ২৮ এপ্রিল ভোরে চাঁদপুরের পুরানবাজারে নদীর ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ১০০ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়। এ ঘটনায় থানায় মামলাও হয়। ২৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দরি নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। গুদামটি স্থানীয় যুবলীগ নেতা জাবেদ হোসেন ভূইয়া। সেখান থেকে ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়। জাবেদ মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ইউএনও শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গুদামে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল মজুতের বিপরীতে কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় চালগুলো জব্দ করা হয়েছে। গুদামটি সিলগালা করা হয়েছে।

নারায়ণগঞ্জে চাল উদ্ধারের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে চাঁদপুরে চাল ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে যাচাই করতে কাগজপত্র নিয়ে চাঁদপুর সদর থানার ইন্সপেক্টর  মোরশেদ আলমকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে উপস্থিত হন তারা। যাচাই-বাছাই শেষে চাঁদপুরের চুরি হওয়া চালই এখানে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইশতিয়াক আশরাফ জানান, চাঁদপুরে চুরি হওয়া চালের চালানের তথ্যের সঙ্গে এই চালের মিল রয়েছে। চুরি হওয়া চালই নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে। এ ঘটনায় যেহেতু চাঁদপুরে একটি মামলা রয়েছে সে অনুযায়ী নতুন করে মামলা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে যুবলীগ নেতা জাবেদ হোসেন জানান,  চাঁদপুরের রাশেদ আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে চালগুলো কিনেছিলেন। কম দামে চাল পাওয়ার কারণে তিনি কিনে মজুত করেছিলেন।

এ ব্যাপারে চাঁদপুর সদর থানার ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোরশেদ আলম জানান, চাল চুরির ঘটনায় চাঁদপুর সদর থানা রাশেদ আহমেদ নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। চুরির আইন অনুযায়ী চোরাইপণ্য যার কাছে পাওয়া যাবে সেও আসামি। সেই হিসেবে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের হেফাজতে চাল উদ্ধার হয়েছে মামলায় সেও অন্তর্ভুক্ত হবে। এছাড়া তদন্তে আরও যদি কারও নাম বেরিয়ে আসে তাকেও আসামি করা হবে।

Previous Post

সিলেট বিভাগে এক দিনে ১১৫ জনের করোনা শনাক্ত

Next Post

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৫২

Admin

Admin

Next Post
করোনা আক্রান্ত প্রায় ১০ শতাংশ রোগীর লক্ষণ-উপসর্গ নেই

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৫২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 2 2 4
Users Today : 113
Views Today : 122
Total views : 182481
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In