প্রায়ই শোনা যায় একজন সুস্থ্য মানুষ রাতের বেলায় হঠাৎ মারা গেছেন। এর কারণ আপনি জানেন কি? রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে গেলে আমরা তাড়াহুড়ো করি আর এর কারণে হতে পারে মৃত্যু।
রাতে ঘুম ভেঙ্গেই বাথরুমে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি। এরফলে আমাদের ব্রেইনে রক্তের প্রবাহ হঠাৎ কমে যায় এবং আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়। আমাদের ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার কারণে। আর এর ফলে হতে পারে হার্ট অ্যাটাকের মতো ঘটনাও। তাহলে এখন জেনে নিন, কেন দেড় মিনিট সময় নেবেন রাতে বা ভোরে বাথরুমে যাওয়ার আগে ঘুম থেকে ওঠে এবং এই দেড় মিনিট সময় কীভাবে আপনার মৃত্যুর ঝুঁকি কমাবে।
যেভাবে ঘুম থেকে উঠবেন
ঘুম ভাঙ্গার পর হুট করেই উঠবেন না। ঘুম ভাঙ্গার পর মিনিমাম ৩০ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন। এরপর উঠে ৩০ সেকেন্ড বিছানায় বসে থাকুন। এরপর ৩০ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন। আর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে যা আপনার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি একদম কমিয়ে আনবে এই দেড় মিনিটের কাজ শেষ হওয়ার পর।





Users Today : 65
Views Today : 76
Total views : 177961
