বিভাগীয় সম্পাদক ● রাজধানী ঢাকার গুলিস্তানে ভবন বিস্ফোরণে প্রাণহানীর সংখ্যা বেড়ে পনেরজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ ৭ মার্চ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় পনের জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মোট ৪১ জন ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।





Users Today : 171
Views Today : 184
Total views : 177587
