• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণহানী

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণহানী

Admin by Admin
জুলাই ১৭, ২০২৪
in আন্তর্জাতিক, খবর, প্রচ্ছদ
0 0
0
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণহানী
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে লড়াই করছে ইসরায়েলি বাহিনী। ১৬ জুলাই মঙ্গলবার গাজার দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।
গাজায় ইসরায়েলি হামলা জোরদারের বিষয়টিকে আরব মধ্যস্থতাকারীদের এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে লাইনচ্যুত করেছে বলে অভিযোগ করেছে হামাস। ইসরায়েল বলছে, তারা হামাস যোদ্ধাদের মূলোৎপাটনের চেষ্টা করছে।
দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাহতে ইসরায়েলি বাহিনী মে মাস থেকে অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির একটি বাড়িতে বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাছাকাছি খান ইউনিসে এক ব্যক্তি, তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত। এসময় আহত হন আর ২৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য নির্ধারিত এলাকা আত্তার স্ট্রিটের একটি তাঁবু এলাকার কাছে বিমান হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামলাটি হামাসের মিত্র ইসলামিক জিহাদ গ্রুপের এক সিনিয়র সন্ত্রাসীকে লক্ষ্য করা হয়।
একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার কারণে বেশ কয়েকজন বেসামরিক আহত হওয়ার প্রতিবেদনগুলো আমরা খতিয়ে দেখছি।’
রয়টার্সের ফুটেজে দেখা গেছে, বাসিন্দারা মৃতদেহ গাধাচালিত গাড়িতে এবং ও আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
কাছাকাছি একটি তাঁবুতে আশ্রয় নেওয়া প্রত্যক্ষদর্শী তাহরির মাটির রয়টার্সকে বলেন, “গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রক্তের ছিটা আশেপাশে ছড়িয়ে পড়ে। আমাদের তাঁবুতে বিধ্বস্ত বোমার অংশ ছিটকে এসে পড়েছিল এবং শহীদদের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমরা চিৎকার করে বলেছিলাম, ‘আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার।’ আমরা হতাহতদের গাড়ি এবং রিকশায় তুলে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সটি আসে।’
ইসরায়েলের সংখ্যা অনুসারে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হন। তখন আরও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এই হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের সামরিক শাখার অর্ধেক যোদ্ধাকে নির্মূল করেছে তারা। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৪ হাজার যোদ্ধা তাদের হাতে নিহত বা বন্দি হয়েছে।
মঙ্গলবার সর্বশেষ খবরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৩৮ হাজার ৭১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

Next Post

আজ পবিত্র আশুরা

Admin

Admin

Next Post
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 0 0 3
Users Today : 2
Views Today : 2
Total views : 175506
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In