দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এসময়ের নতুন শনাক্ত হয়েছেন আরো ২৬৬ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে।
শুক্রবার দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০টি। এর মধ্যে ২৬৬ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।





Users Today : 54
Views Today : 58
Total views : 182207
