বিভাগীয় সম্পাদক ● খুলনায় করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছেই। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি।
করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে খুলনার পৃথক চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ ৫ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ১৭ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—করোন সংক্রমণ নিয়ে চিকিৎসাধী পাঁচজন এবং হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুই রোগীর মৃত্যু হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক রোগী মারা গেছেন।





Users Today : 30
Views Today : 34
Total views : 182183
